রাজধানীর উত্তরা থেকে ছয় হাজার পিছ ইয়াবা, একটি প্রাইভেটকার ও নগদ ৪০ হাজার ২০০ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার গভীর রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ২০ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রুহুল আমিন (৩৬), হাফিজ (৩০) ও মোখতার হোসেন (৪০)।

অধিদপ্তরের সহকারী পরিচারলক (উত্তর) মানজারুল ইসলাম জানান, অধিদপ্তরের ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলুল হক খানের নেতৃত্বে গতকাল রাতে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিছ ইয়াবা, একটি প্রাইভেটকার ও নগদ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

কেএইচ