সিএস,আর এস ও সিটি জরিপের রেকর্ডভূক্ত ঢাকা শহরের সকল খাল সরকারী সম্পত্তির তালিকায় অর্ন্তভূক্ত করা হবে। প্রবাহমান চ্যানেলকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
আজ (সোমবার) দুপুরে রাজউক ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাথে এক মতবিনিময় সভায় ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজউক ডিরেক্টর আশরাফুল ইসলাম বলেন, পাঁচ তলা বিল্ডিং য়ের অনুমতি নিয়ে কেউ যাতে অবৈধভাবে দশতলা তৈরী করতে না পারে তা প্রতিরোধে পনের দিনের মধ্যে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা করা হবে।
রাজউক অফিসারদের ব্যাপারে সাধারণ মানুষের ভয়-ভীতি দূর করে ভবিষ্যতে সকলের জন্য সহজ ও সুন্দর বসবাসযোগ্য নগরী গড়ে তোলাই ড্যাপের উদ্দেশ্য।
এএস





