চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির কর্মীসহ ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩১ লিটার মদ ও ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার মামলার আসামী জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন থানা এলাকা থেকে নিয়মিত মামলার আসামী ১৯জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

কেএইচ