টাঙ্গাইলের মধুপুর উপজেলার এতিমখানা বড়বাইদ এলাকায় ট্রলির ধাক্কায় লিলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল (৮০) নামে এক বৃদ্ধ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লিলি উপজেলা গুবুদিয়া গ্রামের রফিজউদ্দিনের স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বিআরটিসির একটি বাস সিলেট থেকে টাঙ্গাইল আসছিল। পথে বড়বাইদ এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে (পাওয়ার টিলার) ধাক্কা দিলে ট্রলিটি পাশের একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী লিলি মারা যান। এসময় আহত হন ভ্যানের অপর যাত্রী আবদুল।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ