রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ গণকবর রোড এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান এ বিষয়টি জানান।

ওসি জানান, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে গণকবর রোড এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধারের মরদেহটি একটি খেজুর গাছের সঙ্গে বাঁধা ছিলো। একইসঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিলো। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

এমএম