নওগাঁ আত্রায় উপজেলার পাঁচপাপিয়া গ্রাম থেকে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী আবুল হোসেন মাস্টার (৪৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, আবুল হোসেন বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ নাশকতার কয়েকটি মামলা রয়েছে।

এআই