রাজধানীর মীরহাজারীবাগ এলাকা থেকে ১২টি পেট্রল বোমা উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এ পেট্রল বোমাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী র্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোনাহর আলী টাইমনিউজবিডিকে জানান, আজ বিকালে গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে মীরহাজারীবাগের ৩৮১/৮ নং বাড়ির পার্শ্বে থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়।
তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
এআই/এমকে





