নাটোরে ৫৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছ পুলিশ।

সোমবার সকালে নাটোর বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী প্রাইভেট কারে (ঢাকা-ন-১১-০০৩৩) তল্লাসী চালানো হয়। এসময় গাড়ীতে ৫৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া গেলে গাড়ীসহ চারজনকেই আটক করা হয়।

নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এমেকে