সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাগুরার শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান মিয়া ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৫’ লাভ করেছেন।

শুক্রবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এ পদক তুলে দেন।

কেএইচ