নেত্রকোনায় আব্দুল কদ্দুস (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল কদ্দুস পৌর শহরের ইসলামপুর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

কারা সূত্র জানায়, একটি মাদক মামলায় (১২ মে) কদ্দুসকে কারাগারে পাঠান আদালত। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোনা জেলা কারা কর্তৃপক্ষ মো. আমজাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ