সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন হলেন- আব্দুল ওহাব, আলম, আবু বক্কর গাইন, আবু দাউদ, সঞ্জয় দাশ ও তার স্ত্রী ও আব্দুল হামিদ।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানের ভাই আব্দুল ওহাব অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী শুকুর আলীর লোকজন এ হামলা চালিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী শুকুর আলী এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমই