ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম প্রকাশ করেছে আওয়ামী লীগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী সংসদ সদস্য ফারুক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
রাতে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনের নির্বাচন সমন্বয়কারী সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক দক্ষিণের কাউন্সিলর তালিকা প্রকাশ করেন।
উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের মধ্যে দুটিতে নারী প্রার্থী দলটির সমর্থন পেয়েছেন। তাঁরা হলেন ১২ নম্বর ওয়ার্ডে শিরিন রোকসানা এবং ১৬ নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম।
জেএ





