মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কালাম সরকার (৪৮) নামে অটোরিকশা চালক নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকেসদর উপজেলার টরকি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় পিকআপ ভ্যানচালক রিপন হোসেনকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। নিহত আব্দুল কালাম সদরের চরকেওয়ার ইউনিয়নের কদমতলী শেহেরকান্দি গ্রামের ইউনুস সরকারের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জামিল খান জানান, টরকি এলাকায় টার্নিং পয়েন্টে অটোরিকশা ও একমি কোম্পানির পিকআপ ভ্যানের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশা চালক মারা যান এবং অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।

এ ঘটনায় পিকআপ ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই।

কেএইচ