রাজধানীর রমনা থানাধীন নিউ স্কাটন রোডে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ওবায়দুল হক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কাটন রোডে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন ওবায়দুল। শনিবার রাতে ডিউটি শেষ করে আজ সকালে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়েন তিনি। তাৎক্ষণিক ওবায়দুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওবায়দুল তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গাজীপুরের পূবাইল এলাকায় ভাড়া থাকতেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ।
এএইচ





