খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান। শনিবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল পৌঁছে দেন তিনি।

উল্লেখ্য, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে চলমান কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছেন এই কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মেমং মারমা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম সাইফুর রহমান, সেক্রেটারি শাহ আলম প্রমুখ।

আবু বকর/নাজিব