ঢাকা-খুলনা মহাসড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামকান্তপুর এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শালিখা থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।
লাশের পাশ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ২টি রামদা, ২টি গাছকাটা করাত, সাবল উদ্ধার করে।
এ সময় এস আই নাসির ও এ এস আই লিটনসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
এমই





