ঝিনাইদহের দুই শিবির নেতা আবুযর গিফারী ও শামীম হোসেনকে আটকের পর হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকাল সাড়ে আটটায় এই বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের শিবির সভাপতি সাদেক বিল্লার নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী জুরাইন মাজার গেইট থেকে এ মিছিল বের হয়। এছাড়াও মিছিলের অগ্রভাগে আরো ছিলেন দক্ষিণের শিবির সেক্রেটারি রিয়াজ উদ্দিন, শিবির নেতা আবদুল মাবুদ শিকদার, মজিবুর রহমান মঞ্জু, মাসুম তারিফ ।
এমবি





