গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নকে "বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন" ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঠুটিয়াপুকুর দাখিল মাদরাসা মাঠে এক বিশাল জন সমাবেশে মহদীপুর ইউপি'র অন্তর্গত ২০টি গ্রামের অধিবাসী ,সকল স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, পুরোহিত, কাজী, গণ্যমান্য সুধীবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন। এ অর্জন ধরে রাখার জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন বক্তারা।
আগামী ১৬ ডিসেম্বর, ২০১৬ মহান বিজয় দিবসে গাইবান্ধা জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে রয়েছে।
রুবেল/নাজিব





