লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বড়খেরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের জমি নিয়ে কিল্লা এলাকার জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে আনোয়ার হোসেন খান মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রবিবার আনোয়ার হোসেন খান পুকুরে মাছ ধরতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে জিয়া উদ্দিনসহ আবদুল মোতালেব, মেহরাজ উদ্দিন, জহির উদ্দিন, মো. সোহেলসহ ৯-১০ জন আহত হন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এআই





