চট্টগ্রামের চান্দগাঁও থানার বধূয়া কমিউনিটি সেন্টারের পাশে একটি চা দোকান থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মো. আইয়ুব(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইয়ূব কক্সবাজার জেলার উখিয়া থানার উখিয়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে বলে জানান এএসপি সোহেল মাহমুদ।

কেএইচ