ভোলা সদরে ঘূর্ণিঝড়ে দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। রবিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, বিকেলে প্রচন্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই বৃষ্টি,ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়।

স্থানীয়রা জানান, ঝড়ে একটি মাদ্রসাসহ অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন।

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুজাইহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডা. মহিউদ্দিনের দোকান, খায়ের, আনিস, ইউসুফ, নুরু মাঝি মোর্শেদ, হোসেন, সাইফুল, সবুজ, সুফিয়ান, মান্নান ও নবীর নাম পাওয়া গেছে। এছাড়াও

একটি ব্র্যাক স্কুল ও একটি কওমি মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে।

শাহীন/জারিফ