নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেন্টু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তমালতলা গোপালহাটির আকবরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেন্টু তমালতলা গোপালহাটির গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সন্ধ্যায় বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ