চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে পিস্তল ও গুলি উদ্ধারের খবর পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী রাশেদের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল দক্ষিণ চাঁদপুর গ্রামের খইরে ম-লের ছেলে রাশেদের বাড়িতে অভিযান চালায়।
এ সময় রাশেদ ও তার সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে রাশেদের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।
এমকে





