সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুন বলেন, ‘ব্লগার অনন্ত বিজয়কে নিয়ে মোট তিনজন ব্লগারকে হত্যা করা হল। যা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে মতপ্রকাশের পরিবেশ না থাকলে উন্নয়ন সম্ভব নয়।’

নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এসব ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজে রাষ্ট্রদূতের এ বিবৃতি পাওয়া যায়।

এএইচ