ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি ইটবাহী লড়ি উল্টে খাইরুল হাসান (১৫) নামে লড়ির হেলপার নিহত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার আছিম-শুশুতি রোডের বেতবাড়ী আরফানের মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে জায়গা দিতে গিয়ে ইটবাহী লড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লড়ির হেলপার খাইরুল নিহত হয়।
এআই





