৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধীতা করেছে তারাই দেশের উন্নতি মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

রোববার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে ধানমিন্ডতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধীতা করেছিল, তারাই এখন দেশের উন্নতি মেনে নিতে পারছে না।

এম আর