আসছে ১ বৈশাখ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৫০০ ট্যাক্সিক্যাব নামার কাজের উদ্বোধন করবেন। এ ট্যাক্সি সার্ভিস সম্পূর্ণ নতুন। পরিবেশবান্ধব (পেট্রলচালিত) এসব ট্যাক্সিক্যাব জাপান থেকে আনা হচ্ছে।
রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহনসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৫০০ ট্যাক্সিক্যাব চালুর উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ৬০টি দেশে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ও তমা কনস্ট্রাকশন ঢাকা ও চট্টগ্রামে পর্যায়ক্রমে ৫০০ ট্যাক্সিক্যাব চালু করবে। দ্রুত সময়ের মধ্যেই এসব ট্যাক্সিক্যাব দেশে এসে পৌঁছাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]