মানবতাবিরোধী অপরাধের মামলায় ডা. খন্দকার গোলাম সাব্বির (৬৯) ও মিজানুর রহমান মিন্টু (৬০) ও হুরমুজ আলী (৭০) নামে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি ও নওমহল রোড এলাকা থেকে পুলিশ ডা. খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান মিন্টুকে এবং ত্রিশাল উপজেলার বৈলর এলাকা থেকে হুরমুজ আলীকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, এরা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত আসামি।

কেএইচ