রাজধানীর ওসমানী উদ্যানে লেকের পানিতে পড়ে ডলি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১২ টায় সমবয়সীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে যুবে মারা যায় শিশুটি। নিহত ডলি রেলওয়ে কলোনি বস্তির বাসিন্দা কামাল হোসেনের সন্তান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে একই এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় ডলি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বিকাশ চন্দ্রদাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]





