রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন টুনুকে গ্রেফতার করা হয়েছে। নগরীর পুলিশ লাইন শাপলা চত্বর এলাকা থেকে রবিবার দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার ও আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু নাশকতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে কাউন্সিলর টুনুকে আাদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জেআই