দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে আরিফ হোসেন (১০) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
শিশুটি ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, সংবাদ পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। সে ঘরে ঘুমিয়ে ছিল।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এহেতেশাম রেজা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমই/ওএফ





