সাভারের কলমা এলাকায় সরকারি রাস্তা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলমা এলাকার সেঞ্চুরি গার্মেন্টেসের মালিক জহিরুল ইসলাম শতাধিক লোক নিয়ে এলাকার একটি সরকারি রাস্তা বন্ধ করতে যান। এ সময় দুই শতাধিক এলাকাবাসী একত্রিত হয়ে জহিরুলকে বাধা দেয়। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ