জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মুত্যু বার্ষিকী উপলক্ষে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় এ সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক প্রধান শিক্ষিকা রিজিয়া খানম, জেলা যুব লীগের সহ সভাপতি সুবক্তাগীন মাহমুদ পলাশ প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিয়োগিতায় অংশ নেয়।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই