রাজধানীর পূর্ব ভাষানটেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মী মিরাজুল শেখের (২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরাজুল শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার মনসুর শেখের ছেলে।

মিরাজুলের ভাই মাসুদ শেখ জানান, পূর্ব ভাষানটেক এলাকার একটি টিনশেড বাসায় ভাইসহ তিনি ভাড়া থাকতেন। তার ভাই একটি কোম্পানির নিরাপত্তাকর্মী ছিল।

বিকালে বাসায় বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় মিরাজুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

এমকে