রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে হঠাৎ করে আগুন দেখতে পান রোগীরা। এসময় আতঙ্ক ছড়িয়ে পরে (রমেক) ওয়ার্ডগুলোতে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা বাদল মিয়া জানান, ডা. দেবনাথ চন্দ্র সরকারের চেম্বারে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তিনি ছুটি আছেন।

রংপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিটিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনায় হুড়োহুড়ি করে ভবনের ২য় তলা থেকে নামতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন।

ওএফ