আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সৌদিআরবে মক্কা শাখা আয়োজনে চ্যানেল আই এর কাফেলা অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক জনাব আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর নৃশংস হত্যা কান্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিলাদ মাহফিল মক্কা স্থানিয় একটি হোটেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ দলিয় জোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ ত্বরিকত ফেডারশনের যুগ্ন মহাসচিব সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী ।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বদরপুর দরবার শরীফের পির আল্লামা সৈয়দ নাছির বিল্লাহ রাব্বানী । সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মক্কা শাখার সভাপতি আলহাজ্জ সৈয়দ মোঃ আমান উল্লাহ আমান ।

অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফেনী জেলার সাবেক সভাপতি নিজাম উদ্দিন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিক ফরামের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন , আলহাজ্জ মোঃ শাহাজান , জাহিরুল ইসলাম , আসিকুর রহমান রিপন , মোঃ বেলাল উদ্দিন , আমান উল্লাহ , নাছির উদ্দিন প্রমুখ ।

সভা শেষে মিলাদ শরীফ ও দোয়া করেন এবং আল্লামা শাইখ নুরুল ইসলাম (রহ) আত্তার মাগফিরাত কামনা করেন ।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ