ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দেশে তৈরি পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম উজ্জ্বল (২৮)।
শুক্রবার সকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, সকালে পুলিশের একটি দল গোনাউরা কবরস্থানের পাশে অভিযান চালায়। এ সময় দেশে তৈরি একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরিসহ উজ্জলকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তিনজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, উজ্জলের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮টি মামলা রয়েছে।
এমআর





