হরিণ শিকারের অভিযোগে সুন্দরবনের দোবেকি এলাকা থেকে ৮ জনকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (৩০ নভেম্বর) সকালে আটকদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





