গাইবান্ধায় কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে ।মানববন্ধন চলাকালে প্রধান মন্ত্রির উদ্দেশ্যে বক্তব্য রাখেন কৃষি ইনিষ্টিটিউট গাইবান্ধার ছাত্র আরেফিন বক্তব্যে বলেন আমরা কৃষি ডিপ্লোমার ছাত্ররা কি খুব অবহেলিত? আমরা কি উচ্চশিক্ষার সুযোগ পাবনা ? অবশ্যই আমাদের সুযোগ দিতে হবে ।
আজ আমরা ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি মানববন্ধনের মাধ্যমে মাঠে নেমেছি । আমরা এখন থেকে সবাই মাঠেই অবস্থান করবো । আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ।
সে আরো জানায় ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে মানববন্ধনের পর মাননীয় জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছি, কৃষি ডিপ্লোমার যৌতিক নায্য দাবী পুরুনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ও যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।
এআই





