২০১৭ সালে বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৮৯ তম। অর্থ্যাৎ খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে বাংলাদেশ।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সূচক প্রকাশ করেন বাংলাদেশ ফুড সিকিউরিটি নেটওয়ার্কের সেক্রেটারি নরুল আলম মাসুদ।
তিনি বলেন, যদিও বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন-মধ্যবিত্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়। তারপরেও এই দেশের খাদ্য নিরাপত্তা এখনো নিশ্চিত হয় নি। বিশ্ব সূচকে যার মান দাড়িয়েছে এখন ৮৯তম এবং দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন। পাশাপাশি সংগঠনটি খাদ্য নিরাপত্তা আইন গঠনে ছয়টি প্রস্তাবনা রাখেন।
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সভাপতি ড. মুহাম্মদ জয়নাল আবেদিন বলেন, পৃথিবীর অধিকাংশ দেশে খাদ্য নিরাপত্তা আইন রয়েছে এবং সেটার কার্যকরও রয়েছে। কিন্তু এই সম্পর্কিত একটি আইন নেই এদেশে।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী দক্ষিণ-এশিয়া ফুড কনফারেন্সে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দেন।
তাই প্রধানমন্ত্রীকে প্রাধান্যের ভিক্তিতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা আইন তৈরিতে নজর দেয়ার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম চৌধুরী, বি সেফ ফাউন্ডেশনের সেক্রেটারি আতাউর রহমান মিল্টন প্রমুখ। ৱ
জেড





