জেলায় বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
পুরাতন সাতক্ষীরায় দি হাইব্রিড নার্সারিতে শনিবার সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম চারা বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বনবিভাগের কর্মকর্তা জি. এম মারুফ হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নূরুল আমীন, আবু জাফর সিদ্দিকিসহ বিভিন্ন নার্সারির মালিক।
অনুষ্ঠানে ২ হাজার ৫০০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জেআই





