তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ জন বিশিষ্ট নাগরিককে আনসারুল্লাহ বাংলাটিম-১৩ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদ।সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এসময় সংগঠনের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন বলেন, বিভিন্ন সময়ে জামায়াত শিবিরের মদদপুষ্টজঙ্গী বাংলাদেশের বিশিষ্ট জনদের হত্যার হুমকি দিয়ে আসছে এবং কয়েকজন ব্লগারকে হত্যা করেছে। কিন্তু তাদের এখনো আইনের আওতায় আনা হয় নাই।যা খুবই দুঃখজনক।

হাসানুল হক ইনুকে হত্যার হুমকিদাতাদের অনতিবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং সমূলে নির্মূল করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান সংগঠনটির সাধারণসম্পাদক শাজাহান আলী সাজু।

বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মমহানগর, ঢাকা কলেজ,ইডেন কলেজসহ ঢাকা ইউনিটের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এমএ/ এআর