ফেনীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মনির হোসেন (৩৫)।
তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মনির হোসেনকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত ৭টার দিকে পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





