কুষ্টিয়া সদর উপজেলায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দাবি, দাবি, নিহত ব্যক্তিও মাদক ব্যবসায়ী।

আজ রোববার সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দাবি করেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালুচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।’

নিহত ব্যক্তির নাম নাজমুল মালিথা (৪০)। তিনি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার বাসিন্দা।

ওসি আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনার সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

এএস