চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে আটক করেছে র‌্যাব-৭। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম জানা যায়নি।

শনিবার (০৫ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৭'র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহম্মদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার বেলা ১০টার দিকে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এমকে