রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিক আমাদের সময় কার্যালয়ের সামনে থেকে ২৭টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে ককটেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করে র‌্যাবের বোমা ডিসপোজাল টিম।

তেজগাঁও শিল্পাঞ্চলের ১১৮-২১ নম্বরের দৈনিক আমাদের সময়ের উল্টো দিকে বিএসটিআই এর কার্যালয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

র‌্যাবের একটি সূত্র জানায়, দৈনিক আমাদের সময়, বিএসটিআইসহ ওই এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।

ঘটনাস্থলে র‌্যাব-২ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরে র‌্যাব-২ এর সদস্যরা ঘটনস্থালে আসেন। রাস্তার পাশের একটি বস্তায় ভরা অবস্থায় ২৭টি ককটেল উদ্ধার করা হয়।

জেএ