সেনাবাহিনী, পুলিশ ও বি‌জি‌বির যৌথ অভিযানে এক সপ্তাহ পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে অপহৃত চার তামাকচাষিকে উদ্ধার করা হ‌য়ে‌ছে।

গতকাল শুক্রবার রাতে তাদের উদ্ধারে এ অভিযান পরিচালনা করে সশস্ত্র বাহিনীরা। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরা‌তে যৌথ অভিযানে উপজেলার বাইশারী ইউনিয়‌নের চাকপাড়া পাহা‌ড়ের অরণ্য থে‌কে অপহৃত‌দের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চার চাষি হচ্ছেন- আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ, শাহ আলম। তাঁদের সবার বাড়ি উপজেলার গর্জনিয়া এলাকায়।

বাইশারী পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু মূছা জানান, গত ২০ জানুয়ারি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মু‌খে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহর‌ণের পর মু‌ক্তিপণ বাবদ আট লাখ টাকা দাবি করা হয়।

জেড