চুরির অভিযোগে ঠাকুরগাঁও শহরে এক কিশোরকে নির্যাতনের ঘটনা উর্ধতন কর্তৃপক্ষের কাছে তথ্য  গোপন রাখার অভিযোগে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে৷
শনিবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) সিরাজদ্দৌলাকে প্রত্যাহার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।

শনিবার দুপুরে শহরের ‘আমাদের বাজার’ মার্কেটে রমজান আলী (১৬) নামে এক কিশোরকে চুরির অভিযোগ তুলে মারধর করেন স্থানীয় রাসেল ও সুজনসহ কয়েকজন। এ সময় এসআই সিরাজুদ্দৌলা ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ টাইমনিউজ বিডি ডটকমকে বলেন, রমজান আলীকে মারধরের ঘটনা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে না জানানোর কারণে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য নির্যাতনের শিকার কিশোর রমজান আলী জেলা শহরের টিকাপাড়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে। রমজানের বাবা হাসিবুল ইসলাম টাইমনিউজ বিডি ডটকমকে বলেন, কাপড় চুরির অপবাদ দিয়ে স্থানীয় রাসেল, সুজন ও তাদের কয়েকজন সহযোগী তার ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে।

অভিযুক্ত রাসেল ও সুজন বলেন, শনিবার সকালে তাদের প্যান্ট ও টি-শার্ট চুরি করে পালানোর সময় রমজান আলীকে আটক করা হয়। তাকে মারধর করা হয়নি বলে তারা দাবি করেন।

এসএ