বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে সকাল-সন্ধ্যা পালিত হচ্ছে হরতাল।
সকাল ৮ টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারে সংবাদপত্রবহনকারী এটি মাইক্রোবাসে আগুন দেয় পিকেটাররা।
সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সকল ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৮ ও জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২২জনকে আটক করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
এসএইচ





