জাতীয় নারী উন্নয়ন নীতিবিষয়ক সেমিনার রবিবার মাগুরা সৈয়দ আতর আলী পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেভলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ- এডাবের আহবায়ক কামরুজ্জামান।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুল হাসান, মাগুরা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, এডাবের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল ইসলাম, এডাব জেলা শাখার সদস্যসচিব আবু ইমাম বাকের, পৌরসভার মহিলা কাউন্সিলর মনিরা বেগম শাবানা, আব্দুর রউফ মাখন, অ্যাড. শাহিনা আক্তার ডেইলি, কলেজশিক্ষক শারমিন শিলা, আফজাল হোসেন, তারিকুজ্জামান মুকুল, খোন্দকার সিরাজুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা নারী উন্নয়ন নীতির বিভিন্ন দিক ও সমাজের সর্বস্তরের নারীদের সমান অধিকার বাস্তবায়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





